ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

করোনায় আক্রান্ত হাবিবুল বাশার

ads

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার হাবিবুল বাশার নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন।


তিনি জানান, গত দুদিন ধরে শরীরে হালকা জ্বর থাকায় তিনি করোনা টেস্ট করার জন্য নমুনা দেন। পরে বৃহস্পতিবার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় চিকিৎসা নিচ্ছেন। হালকা জ্বর ছাড়া বাশারের শরীরে অন্য কোনো উপসর্গ নেই বলে তিনি জানিয়েছেন। আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page